Uncategorized

মূর্তি চুরির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতা আটক

হবিগঞ্জের নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ মূর্তি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
গত সোমবার গভীর রাতে উপজেলার ইমামবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার ছেলে আলী হোসেন (২৫), আব্দুল মালিকের ছেলে এম.কে রাহুল (২৮) ও রাজনগর গ্রামের আশাবদ উল্লার ছেলে সুরুজ আলী (২৫)।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। সোমবার গভীর রাতে ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পায় পুলিশ। পরে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মূর্তি, হাতুড়ি, দাড়ালো ছুরিসহ বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button