Uncategorized

মুশফিককে অভিনয়ের প্রস্তাব দিলেন হিরো আলম

সাম্প্রতিক সময়ে দেশের আলোচিত একটি চরিত্র হিরো আলম। শখের বসে মিউজিক ভিডিও বানানো, অভিনয় করা থেকে বিক্রি পর্যন্ত সবই করেন নিজে। আর এর মাধ্যমেই বগুড়ার সিনেমাপ্রেমী যুবক আশরাফুল আলম হয়ে ওঠেন হিরো আলম।
ডিশ ব্যবসায়ী থেকে ‘হিরো’ হয়ে ওঠা আলমের অসংখ্য ভিডিও ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বগুড়ার যুবক এই আলমই মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসেন ক্রিকেটারদের সাথে দেখা করতে।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। এসময় তাদের সাথে সাক্ষাৎ হয় এই ‘হিরোর’। সাক্ষাৎকালে তিনি টেস্ট অধিনায়ককে তার মুভিতে নায়ক হবার প্রস্তাব দেন।মুশফিক তার ভেরিফায়েড ফেসবুক পেজে আলমের সাথে তোলা একটি সেলফি পোস্ট করেছেন মঙ্গলবার।
মুশফিকসহ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন হিরো আলম। তাসকিন আহমেদ, শাহরিয়ার নাফীস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, নুরুল হাসান সোহানদের সঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন আলম। জাতীয় দলের ক্রিকেটারদের অনেকেই ইউটিউবে হিরো আলমের মিউজিক ভিডিও দেখেছেন বলে জানান। পাশাপাশি হিরো আলমকে আরো সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তারা।
সাক্ষাৱকালে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহমানকে তার মিউজিক ভিডিওতে নায়ক হওয়ার প্রস্তাব দেন হিরো আলম। মুশফিক অবশ্য আলমকে বলেছেন, ‘আপনিই তো হিরো, চাইলে আমি ছবিতে ভিলেনের চরিত্রে কাজ করতে পারি।’
মুশফিকের বাড়ী বগুড়ায় এমনকি হিরো আলমের বাড়ীও একই জেলায়। ছোটবেলায় অভাবে আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয়। আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায়। আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতো করেই স্নেহ দিয়ে বড় করেন।
আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারেও নেমে আসে অভাব। ১৩-১৪ বছর বয়সেই আলমকে নেমে পড়তে হয় জীবিকা নির্বাহের তাগিদে। সিডি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতার মুখ দেখেন। এখন তার মাসে আয় ৭০-৮০ হাজার টাকা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম। নিজের স্বপ্নগুলো একে একে পূরণ করেই চলেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button