sliderরাজনীতিশিরোনাম

মিরপুরে এনসিপি নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর উত্তর এবি পার্টি

পতাকা ডেস্ক: গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আমার বাংলাদেশ (এবি) পার্টির আহ্বায়ক সেলিম খান ও সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ।
আজ রোববার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশের উপস্থিতিতে এনসিপি নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। শহীদ শরীফ ওসমান হাদীর নৃশংস হত্যাকাণ্ডের পরপরই এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমনে সন্ত্রাসী কায়দায় হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button