sliderমহানগরশিরোনাম

মিরপুরে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

পতাকা ডেস্ক: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. জুয়েল রানা (৩৫), আল নোমান সাইফ (২৯), মো. জুলহাস (২৬), ইমন হোসেন খান মানিক (২৫), মো. সাগর হোসেন (২৭) ও মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।

এ বিষয়ে শুক্রবার মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাত রোমন বলেন, গতকাল বেলা সোয়া দুইটার দিকে খবর আসে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী মুখে মাস্ক পরে পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় জড়ো হয়েছেন। তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।

ওসি সাজ্জাত রোমন আরও বলেন, এই তথ্যের ভিত্তিতে বেলা পৌনে তিনটার দিকে মিরপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র আলীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে পালাতে শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button