Uncategorized

মিথ্যা ও ভিত্তিহীন ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি : গত ১২ নভেম্বর- ২০২০ তারিখে কয়েকটি ফেসবুক আইডি ও ১৩ নভেম্বর বগুড়া থেকে প্রকাশিত ২/৩ টি পত্রিকায় চাঁদার দাবিতে বগুড়ার ‘বাঘোপাড়ায় সাংবাদিকের দোকানে হামলা, মারপিট, থানায় মামলা’ শীর্ষক সংবাদটি মিথ্যা ভিত্তিহীন দাবী করে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহাস্থান প্রেসক্লাবে ভূক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করেন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের মৃত আকবর আলীর পুত্র রোস্তম আলী মৃধা।
উক্ত সংবাদ সম্মেলনে রোস্তম আলী লিখিত বক্তব্যে জানান, চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বালা কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলাম পুটুর পুত্র সাংবাদিক সাখাওয়াত হোসেন, সাগরের নিকট থেকে ফটোকপি মেশিন ক্রয় করার জন্য টাকার প্রয়োজন পড়লে উপস্থিত স্বাক্ষীর ভিত্তিতে নগদ ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা) কর্জ নেয়। এক মাসের মধ্যে পরিশোধ করার কথা বলে সময় নিলেও সে পরিশোধ করতে তালবাহানা শুরু করে। তবুও সাগর ধর্য্যের সাথে সাখাওয়াতের সাথে কথা বলে ধীরে ধীরে টাকা পরিশোধ করার জন্য পরামর্শ দেয়। তবুও সে বিভিন্ন তালবাহানা দেখিয়ে সময়ক্ষ্যাপন করতে থাকে এবং তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করলে সে এরিয়ে যেতে থাকে। ঘটনার রাতে সাগরের টাকার দরকার পড়লে সাখাওয়াতের দোকানে গিয়ে তার পাওনা টাকা চাইলে সে সাগরের সাথে দূর্ব্যবহার, গালি গালাজ সহ কর্জের টাকা পরিশোধ করবেনা বলে চ্যালেঞ্জ ছুড়ে। এবং সাগরকে দেখে নিবে ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে সামাজিক ভাবে হয়রাণী করবে বলে হুমকি দেয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাগরের বন্ধু-শাকিল, আশিক এবং আমার ছেলে আবু সাঈদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে বুঝিয়ে শান্ত করে। ঘটনাটি অনেকে দেখেছে, শুনেছে এবং জেনেছে। যার স্বাক্ষী এলাকায় গেলে সতন্ত্রভাবে সবাই দিবে। আমরা বিশ্বাস করি ঘটনার সুষ্ঠ তদন্ত হলে আমরা ন্যায় বিচার পাবো এবং অভিযোগ কারীর মুখোশ উন্মোচন হবে। সংবাদ সম্মেলনে রোস্তম আলী মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানান। এ সময় রোস্তম আলী ছাড়াও উপস্থিত ছিলেন সাগর, আবু সাঈদ, আশিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button