মা ইলিশ শিকারের দায়ে লছিটিতে তিন জেলের কারাদন্ড

মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : ইলিশ নিধনে সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের
দায়ে ঝালকাঠির নলছিটিতে তিন জেলেকে ২০(বিশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিষ্ট্রেট ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রূম্পা সিকদার।
বুধবার (১৯অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার মগড় ইউনিয়নের রবিউল খান(২৫), দপদপিয়া ইউনিয়নের পশ্চিম চর এলাকার মো. মিজান(৩৫) ও মো. সুরুজ খন্দকার(২৪)। উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদার জানান, সরকার আরোপিত মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন তাৎপর রয়েছে । উপজেলা মৎস্য কর্মকর্তা(অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১২তম দিনে তিনজন জেলেকে আটক করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত ৫ জেলেকে কারাদন্ড প্রদান করা হলো। অভিযানে ২৮,৩০০মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে যার আনুমানিক বাজারমুল্য ৫লক্ষ ৬৬ হাজার টাকা।
এসময় জেলেদের কাছ থেকে জব্দ করা ৩১ কেজি মা ইলিশ হয়েছে উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, উপজেলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বেশিরভাগই বিতরণ করা হয়েছে বাকিগুলো দু একদিনের মধ্যেই বিতরণ করে বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হবে।




