বিনোদন

মায়ের কারণেই ১৫ বছর বয়সে ধর্ষিত হন ডেমি মুর

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেমি মুর। নব্বই দশকে তার অভিনীত দুটি চলচ্চিত্র ‘ইনডিসেন্ট প্রপোজাল’ ও ‘ডিসক্লোজার’ তুমুল জনপ্রিয়তা লাভ করে। যুক্তরাষ্ট্রের তরুণ সেই ডেমি মুরকে নিশ্চয়ই অনেকের মনে আছে।
সম্প্রতি ৫৬ বছর বয়সী এই অভিনেত্রী লেখক হিসেবে আবারও আলোচনায় এসেছেন। নিজ স্মৃতিকথা নিয়ে লিখেছেন ‘ইনসাইড আউট। এতে জীবনের ভয়ংকর সব অভিজ্ঞতার কথা জানিয়েছেন ডেমি মুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক টিভি শো ‘গুড মর্নিং আমেরিকা’য় তিনি জানান, নিজ অ্যাপার্টমেন্টে একদিন ফিরে দেখেন বয়স্ক এক ব্যক্তি তার অপেক্ষা করছেন। ওই লোক জানায়, তার (ডেমি মুর) মা ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছেন। এরপর সেই ব্যক্তি ডেমি মুরকে ধর্ষণ করেন।
ডেমি মুর ১৫ বছর বয়সের সেই অভিজ্ঞতার বর্ণনায় আরো বলেন, ওটা ছিল ধর্ষণ এবং এক ভয়ংকর বিশ্বাসঘাতকতা। সেই মানুষটির কথায় একটাই প্রশ্ন মাথায় আসছিল, নিজের মায়ের দ্বারা ৫০০ ডলারে বিক্রি হয়ে গণিকায় পরিণত হতে কেমন লাগছে?
এ সময় ডেমিকে জিজ্ঞাসা করা হয়, আসলেই তার মা ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিকিয়ে দেন কিনা? এর উত্তরে ডেমি বলেন, আমি আসলেই জানি না। তবে এটি সত্য ওই ব্যক্তি আমার মা’র পরিচিত ছিলো। আর আমার মায়ের কারণেই ওই ব্যক্তি অ্যাপার্টমেন্টের চাবি খুলে প্রবেশ করতে পারে।
এই স্মৃতি কথায় মাদকাসক্ত হয়ে পড়ার কথা, গর্ভপাতের কথা থেকে শুরু করে অনেক বিতর্কিত বিষয় জানান হলিউডের এই অভিনেত্রী। বইটি নিজের মা ও তিন মেয়ের প্রতি উৎসর্গ করেছেন ডেমি মুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button