
ডেস্ক রিপোর্ট: আমার বাংলাদেশ (এবি) পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নেত্রী মাহমুদা আক্তার আসমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টি’র আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাহমুদা আক্তার আসমা ছিলেন এবি পার্টির একজন নিবেদিত প্রাণ নেত্রী। পার্টির কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক বিস্তৃতিতে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। বেশ কিছু দিন যাবত তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ আগষ্ট রাতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। নেতৃবৃন্দ আসমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
খবর বিজ্ঞপ্তির।



