sliderস্থানিয়

মাশরুম চাষে উদ্ভুদ্ধকরণে মাঠ দিবস

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: মাশরুম চাষে ঠাকুরগাঁওয়ের প্রান্তিক চাষিদের উদ্ভুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদরের পশ্চিম জগন্নাথপুর এলাকার হাজীপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসে ওই এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেয়। এসময় হাজীপাড়ার কৃষক সফল মাশরুম চাষিসহ অন্যান্য চাষিরা বলেন, জেলা শহরের বড় বড় রেস্টুরেন্টে এ মাশরুমের চাহিদা থাকলেও বাজারে চাহিদা কম। তাই বাজার ব্যবস্থাপরার পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় সহায়তা করলে মাশরুম চাষের প্রসার ঘটবে।

অন্যদিকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নাসিরুল আলম সহ কৃষি বিভাগের দায়িত্বরতরা উপস্থিত হয়ে মাশরুমের গুনাগুন তুলে ধরে আগ্রহী কৃষকদের সব ধরনের সহায়তার আশস্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button