আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা, ২ রোহিঙ্গাসহ আটক ৪

সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ।
দেশটির সংবাদ মাধ্যম দ্যা স্টার অনলাইন জানায়, গত ৫ এবং ৭ মে দেশটির তেরেঙ্গানু ও ক্লাং উপত্যকা থেকে অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ তাদেরকে আটক করে। আর হামলা পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে এমন আরও তিনজনকে আটকের অভিযান চলছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরী আব্দুল হামিদ সোমবার (১৩ মে) এক সংবাদ সম্মেলনে বলেছেন, কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে আটক সন্দেহভাজন ওই চার হামলাকারীর একজন মালয়েশিয়ান, দুজন রোহিঙ্গা এবং বাকি একজন ইন্দোনেশিয়ার নাগরিক। আটক ২ রোহিঙ্গা মায়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল।
দাতুক সেরী আব্দুল হামিদ স্থানীয় সাংবাদিকদের আরও বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট দেশটির খ্রীষ্টান, হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসানলয়সহ বড় বড় বিনোদন কেন্দ্রগুলোতে বৃহৎ আকারের হামলার পরিকল্পনা করছে। আটক ওই ৪ ব্যক্তি দেশটির বিভিন্ন ভিআইপি মর্যাদার ব্যক্তি এবং অমুসলিমদের বিভিন্ন প্রার্থনালয়ে হামলার পরিকল্পনা করেছিল। দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের গোপন শাখা আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button