আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মালদ্বীপের অাসন্ন প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণে সাত দেশ

আগামী ২৩ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য সাতটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। মালদ্বীপ নির্বাচন কমিশন অনুসারে, দেশগুলোর মধ্যে রয়েছে, দু’টি ইউরোপীয় রাষ্ট্র, সার্ক-এর দুই সদস্য, দুটি এশিয়া-প্যাসিফিক রাষ্ট্র ও একটি আরব রাষ্ট্র। খবর সাউথ এশিয়ান মনিটরের।
খবরে বলা হয়, সাত দেশের পাশাপাশি তিনটি আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটির নির্বাচন কমিশনার আহমেদ আকরাম বলেন, নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে জড়িত আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতে আমন্ত্রিত দেশগুলোকে বাছাই করা হয়েছে।
তবে মনোনয়নপত্র সরকারিভাবে বাছাই করার পর আরো দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানান। ১৫ থেকে ২৭ জুলাই মনোনয়নপত্র দাখিল করা যাবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট।
আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের প্রার্থী হিসেবে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন থাকছেন বলে গত মাসে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসের নির্বাচনে প্রার্থী হবেন বলে ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন।
সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ প্রার্থী হওয়ার আবেদন করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দিয়েছে। সন্ত্রাসবাদের অভিযোগে নাশিদের সাজা হয়েছে এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। সাউথ এশিয়ান মনিটর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button