প্রবাসশিরোনাম

মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি তরুণী

বাংলাদেশি বাবা-মা’র সঙ্গে শৈশবেই যুক্তরাষ্ট্রে অভিবাসী হন আফিয়া জাহান পম্পি (২০)। সেখানেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন তিনি। এরই মধ্যে মার্কিন সেনা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী।
সন্তানের এমন এ অর্জনে আপ্লুত ও উচ্ছ্বসিত তার বাবা-মা। তার মা নুরুচ্ছাবাহ পূর্ণিমা মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আর বাবা মেজবাহ উদ্দিন বলেন, ‘আমেরিকা আমাদের অনেক দিয়েছে। এ দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমার মেয়ে নতুন এক স্বপ্ন-যাত্রা শুরু করেছে। আফিয়ার মা পূর্ণিমা আর দু-দশজন বাঙালি নারীর মতোই গৃহবধূ।’
এ এমন কৃতিত্বে খুশি আফিয়া বললেন, ‘আমেরিকা আমাদের দেশ। এ দেশকে আমি আমার কাজ দিয়ে কিছু দিতে চাই। এ প্রত্যয় আমার শৈশব থেকেই।’
শৈশবেই মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আফিয়া। এখন পরিবারের সঙ্গে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে থাকেন তিনি। বর্তমানে ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন আফিয়া। পড়াশোনার পাশাপাশি নিয়মিত সংস্কৃতি চর্চাও করেন তিনি।
তাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন আফিয়ার বাবা মেজবাহ উদ্দিন। এরপর প্রায় দু দশক আগে সপরিবারে নিউইয়র্কের ব্রুকলিনে চলে যান তিনি। মিরসরাই অ্যাসোসিয়েশন এনএর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মেজবাহ উদ্দিন।
তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেজবাহ উদ্দিনের সংসার। বিশ্ববিদ্যালয়ে পড়ছে এ দম্পতির অন্য দু মেয়ে সাদিয়া ও পৃথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button