মার্কিন কংগ্রেস সদস্যের দৌড়ে প্রথম মুসলিম নারী
যুক্তরাষ্ট্রের একটি ব্যাতিক্রমী দৃশ্য, গোলাপী হিজাব পড়া একজন মহিলা ম্যাসাচুয়েটস ট্রাফিক নিয়ন্ত্রণের জায়গায় দাঁড়িয়ে রাস্তায় চলাচলরত গাড়িতে বিভিন্ন মানুষের কাছে তাকে কংগ্রেস সদস্য নির্বাচিত করার জন্য ভোট চাইছেন।
তাহেরা আমাতুল ওয়াদুদ নামের এই নারী প্রার্থী একজন পথচারীর সঙ্গে কুশল বিনিময় করছেন, বলছেন আপনি কেমন আছেন। বিরক্ত হয়ে অনেক গাড়ির চালক দীর্ঘ সময় হর্ন বাজাচ্ছে। কৌতুহলী হয়ে চালকরা জানালা দিয়ে মাথা বের করে খেয়াল করছে। কিছু চালক খেয়াল না করে চলে যাচ্ছে।
আমাতুল ওয়াদুদ সাত সন্তানের জননী, একজন আইনজীবী, সমাজকর্মী এবং একজন মুসলমান। তিনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং রোজা রাখেন। তার বয়স ৪৪ বছর। জীবনে অনেক বড় বাধার সম্মুখীন হয়েছেন উল্লেখ করে বলেন, নির্বাচনী এলাকার বেশির ভাগ মানুষই শ্বেতাঙ্গ, এখানে খ্রিষ্টান ক্যাথলিক অধ্যুসিত এলাকায় প্রথম মুসলিম কংগ্রেস সদস্য নির্বাচিত হওয়ার একটি বড় বাধা। এএফপি।




