slider

মান্দায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া বধ্যভূমির পাশের একটি মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, এলাকাবাসী ধানক্ষেতে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button