slider

মানুষের শান্তি বিনষ্ট করলে রাজপথে জবাব দেয়া হবে – বিপু

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : উপজেলা পর্যায়ে বাংলাদেশে এই প্রথম চার লেন বিশিষ্ট সড়ক কেরানীগঞ্জবাসীর জন্য এক নতুন স্বপ্নের দ্বার উন্মোচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ বিপু।

জিনজিরা থেকে কোন্ডা ভায়া মীরেরবাগ বাজার বেয়ারা বাজার সড়ক এবং বনগ্রাম জিন্দাপীর ফোরলেন সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় যোগদেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু,সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ইকুরিয়া,কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের মানুষের জন্য এ সড়কটি খুবই উপকারে আসবে।

বাংলাদেশের মধ্যে স্থানীয় সরকারের অধিনে এই প্রথম মডেল রাস্তা হতে যাচ্ছে এটি,৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাটির দুপাশে থাকবে প্রশস্ত ফুটপাত, সারফেস ড্রেইন, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং, আধুনিক সড়কবাতি এবং সিসিটিভির ব্যবস্থা।

এসময় তিনি আরো বলেন কেরানীগঞ্জে বিএনপি জামায়াতের আর কোন ঠাঁই হবে না, কেরানীগঞ্জের মানুষ শান্তিতে আছে,কেউ যদি কেরানীগঞ্জের মানুষের শান্তি বিনষ্ট করে তাদেরকে রাজপথে জবাব দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। বিএনপিজোট সরকারের সমালোচনা করে বলেন,বিএনপি জামায়াতের আমলে কেরানীগঞ্জের মানুষ অন্ধকারে ছিলো, কেরানীগঞ্জবাসী ২৪ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা বিদ্যুৎ পেত, এখন শুধু কেরানীগঞ্জ নয় সারা বাংলাদেশের মানুষ আলোকিত,প্রতিটি গ্রামে আলো পৌঁছে গেছে।

তিনি আরো বলেন, গয়েশ্বর বাবুর ছেলের বৌ নিপুণ রায়ের মাথা খারাপ হয়ে তাই তিনি এখন সড়কে হারিকেন নিয়ে মিছিল করে, এই হারিকেন ছিল মুসলিম লীগের প্রতীক, মুসলিম লীগের চেতনা, পাকিস্তানের চেতনা নিয়ে তামাশা চলবে না,তিনি সবাইকে নৌকার বিজয় করতে নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এখন থেকে কাজ করার আহবান জানান।

শুক্রবার (৯ জুন) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া বেপারী পাড়া এলাকায় কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ এর সভাপতিত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ মজিবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু, কোষাধ্যক্ষ জসিম মাহমুদ,কৃষি বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহদুল্লাহ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর শাহ খুশি।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ কাইয়ূম ভান্ডারী, কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, তেঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও সাধারন জনগনও এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button