মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ

মানিকগঞ্জ প্রতিনিধি: সেই জনপ্রিয়তার কারণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এস.এম জাহিদ মানিকগঞ্জ-১ (ঘিওর,দৌলতপুর,শিবালয়) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তবে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম জাহিদ।
২৬ নভেম্বর রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই ঘোষনা দেন তিনি।
এই আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম। নির্বাচনে তার বিরুদ্ধে শক্ত প্রতিপক্ষ হিসেবে ইতিমধ্যে জানান দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক এস.এম জাহিদ ।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়ে মানিকগঞ্জ-১ আসনের জনগনের উদ্দেশ্যে এস.এম জাহিদ বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান। আমি জন্মলগ্ন থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে অবধি আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হননি। আমি নিজেকে মানিকগঞ্জ-১ আসনের জনগনের সেবায় বিলিয়ে দিতে চাই। তাই নেতাকর্মী ও জনগনের দাবির মুখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছি।
তিনি আরো বলেন,নির্বাচনে আমার পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে আশা করি মানিকগঞ্জ-১ আসনের জনগন কাধে-কাধ মিলিয়ে আমার নির্বাচন করবে। আমি নির্বাচিত হলে ঘিওর,দৌলতপুর ও শিবালয় অবহেলিত, নির্যাতিত ও ভাগ্যহারা মানুষের পাঁশে থাকবো- ইনশাল্লাহ।




