Uncategorized

মানিকগঞ্জ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক নারীসহ ৩জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা একনারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘটনায় তাদের মৃত্যু হয়।
মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন মৃত ব্যক্তিরা হলো, সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মন্ডল (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আব্দুল মাজেদ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের জরিনা বেগম (৫৪)।
তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে স্বপন কুমার মন্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। করোনা উপসর্গ থাকায়
তাদেরকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তারা মারা যান।
এ দিকে শ্বাসকষ্ট থাকায় গতকাল বুধবার সকালে জরিনা বেগমকে হাসপাতালে আনা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট
বেড়ে গেলে গতকাল বিকেলে তিনি মারা যান। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ বলেন, প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে গতকাল বুধবার রাতে নিজ এলাকায় জরিনার মৃতদেহ দাফন করা হয়েছে। এ দিকে আজ দুপুরে স্বপনের
মৃতদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ দাফনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, তবে মাজেদের মৃতদেহ দুপুর পর্যন্ত কেউ নিতে আসেননি। মৃতদেহটি হাসপাতালেই রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button