slider

মানিকগঞ্জ ছাত্রদলের সভাপতি শুভ ও সাধারণ সম্পাদক সজিব

মুহাম্মদ আব্দুল জলীল বিশ্বাস, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদে আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম খান সজিব সহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিট।

আজ বৃহস্পতিবার ২৬ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করে।

এই কমিটির অন্যান্য সিনিয়র সহ সভাপতি মৃদুল কান্তি পন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন এর নাম উল্লেখ করে অনুমোদন করা হয়।

কমিটি ঘোষণা হওয়ায় আজ রাত ৮ টার দিকে পৌর এলাকার দক্ষিন সেওতা এলাকায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করে নবগঠিত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম আবেদিন কায়সার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম খান সজিব, নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজিব সহ অন্যান্যরা।

নবগঠিত জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, জেলা ছাত্র দলের কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। ভোটারবিহীন সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ নায়ক তারেক রহমানের ১০ দফা দাবি আদায়েজেলা বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খান রিতার দিকনির্দেশনায় ছাত্রদল রাজপথে থাকবে। আগামী আন্দোলন সংগ্রামে অতীতের যে কোন ছাত্র দলের কমিটির চেয়ে বেশি ভূমিকা রাখবে এই কমিটি।

এছাড়াও বিএনপির সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নুরু নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button