Uncategorized

মানিকগঞ্জে ১৮২ টি মন্দিরে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ ॥ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের ৩ টি উপজেলার ১৮২ টি পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের টাকা বিতরণ করেন যুবলীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যগ্ম সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দীক তুষার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল খালেক বিএসসি, সহ সভাপতি একরামুল ইসলাম খবির, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন মুসা, ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, মতিউর রহমান মতিন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button