Uncategorized

মানিকগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী শিমকীর মনোনয়নপত্র আপীলেও অবৈধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র আপীলেও অবৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক এবং আপীল কর্তৃপক্ষ এস এম ফেরদৌস।
সোমবার (৭ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আপীল শুনানীশেষে রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান কর্তৃক গৃহিত সিদ্ধান্তকে সঠিক মনে করেছেন এবং ওই প্রার্থীর মনোনয়নত্র অবৈধ ঘোষণা করেছেন।
গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি জমা দেওয়া ১০০ জন ভোটারের সমর্থনের তালিকায় উল্লেখিত দুইজন ভোটারের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকী বলেন, তিনি উচ্চ আদালতে আপীল করবেন। আপীলের মাধ্যমে বৈধ প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেয়রর পদে অন্য তিনজন প্রার্থী হলেন, আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদু।
এদিকে, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উজ্জল হোসেনের মনোনয়নপত্রও আপীলে অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনিও উচ্চ আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button