মানিকগঞ্জে “সেরা সঁতারুর খোজে বাংলাদেশ” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা “সেরা সাঁতারুর খোজে বাংলাদেশ”।
শনিবার দুপুরে মানিকগঞ্জ স্টেডিয়ামের পুকুরে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এবং মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার ৩৩ জন ছেলে এবং ৫ জন মেয়ে অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৬ জন ছেলে এবং ২ জন মেয়েকে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের জন্য মনোনীত করা হয়।
প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মনোনীত প্রতিযোগিদের মেডেল, সনদ ও নগদ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লেঃ কমান্ডার এম নাঈমুল হক, এম নাহিদ হাসান।
অনুষ্ঠানের সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক এনায়েতুর রহমান।




