slider

মানিকগঞ্জে সরকারি আইনগত সহায়তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ,বিনামূল্যে সরকারি সেবার দ্বার উন্মোচন” আজ মানিকগঞ্জ সদরে জেলা লিগাল এইড অফিসার কার্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক এর যৌথ আয়োজনে আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আইনগত সহায়তা প্রদান বিষয়ক উদ্ভুতকরন সেমিনার এবং কৈতুরা মাঝিপাড়ায় সরকারী খরচে আইনগত সহায়তা,আইনি পরামর্শ ও বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সেমিনারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সহকারী জজ) সুবর্ণা সেঁজুতি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার ফোরামের সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বারসিক কর্মসূচি কর্মকর্তা রাশেদা আক্তার, কমল চন্দ্র দত্ত,গাজী শাহাদাত হোসেন বাদল প্রমুখ।
বক্তারা বলেন সরকার বিনামূল্যে গরিবের জন্য আইনগত সহায়তা প্রদান করে আসছে এই বার্তা সরকার ও বেসরকারি সংগঠন সকলেই যেন সর্বত্রই ছড়িয়ে দেই। সচেতনতার মাধ্যমে আমরা সকলের প্রতি আইনগত ন্যায্যতা নিশ্চিত করতে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button