অপরাধ

মানিকগঞ্জে শ্রমিকলীগের সাধারন সম্পাদক গাজাসহ গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জে পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুমন শিকদার কে গাজা সহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
শুক্রবার রাতে শহরের জয়রা দক্ষিন পাড়া নিজ বাস ভবন থেকে তাকে ২০০ গ্রাম গাজা সহ আটক করা হয়। সুমন মানিকগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও জয়রা মৃত লাভলু মিয়ার পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ পরিদর্শক মো: সাইফুল ইসলাম ভূইয়া জানান, মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে জয়রা এলাকায় সুমনের বাসায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button