মানিকগঞ্জে মে দিবসে শ্রমিকবান্ধব সামাজিক ন্যায্যতার সমাজ গড়ার ডাক

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “দুনিয়ার মজদুর এক হও“, “মে দিবস দিচ্ছে ডাক-স্বৈরাচার নিপাত যাক, দু:শাসন হটাও ব্যাবস্থা বদলাও,গ্যাস না দিয়ে বিল নেয়া এই সন্ত্রাসী বন্ধ কর,গ্যাস,বিদ্যুৎ,পানি,নেট,স্যাটেলাই বিল অর্ধেক কর, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন চালু কর, শ্রমিকবান্ধব ন্যায্যাতার সমাজ বিনির্মমান কর“ এই ধরনের বিভিন্ন ¯েøাগানকে সামনে রেখে- আজ মানিকগঞ্জ বেউথা ঘাটের অটো-সিএনজিস্টপ চত্ত¡রে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি,মানিকগঞ্জ পৌর কমিটির আয়োজনে সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.৩০মি. পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি),মানিকগঞ্জ পৌর কমিটির সহ-সভাপতি ক্ষেতমজুর নেতা কমরেড আব্দুল মান্নান এর সভাপতিত্তে¡ ও সংগঠনের সাধারন সম্পাদক কমরেড মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আজাহারুল ইসলাম আরজু। আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ঘিওর উপজেলা কমিটির সভাপতি ক্ষেতমজুর নেতা কমরেড দুলাল বিশ^াস, পৌর হোটেল মালিক ট্রেড ইউনিয়ন সমিতির আহবায়ক মো. আফজাল হোসেন, পৌর রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন সদস্য সচিব মো. কবির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন- শ্রমিকের শ্রমে ও ঘামেই আজকের সভ্যতার মূল সোপান। প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক আর ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক হলো শোষক আর বেশিরভাগ শ্রমিক হলো শোষিত। আমরা শোষিত মানুষের অধিকার আদায়ের পক্ষে দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই সংগ্রাম করছি। আমরা পূজিপতিদের সমাজ ভেঙ্গে শ্রমিকবান্ধব নতুন সমাজ গড়তে চাই। শোষনমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়তে হলে প্রাথমিকভাবে সমাজে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে, শ্রমিক মেহনতি নাগরিকের জন্য পল্লী রেশনিং চালূ করতে হবে,ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। মালিক শ্রমিকের দ্ব›দ্ব নিরসন করে শ্রমিকবান্ধব কারখানা নিশ্চিত করতে পারলে ন্যায্যাতার সমাজ বিনির্মান করা সম্ভাব।



