মানিকগঞ্জে মায়ের লাশ উদ্ধার, ছেলে আটক

সোহেল রানা,মানিকগঞ্জ : মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকা থেকে আমেনা বেগম (৭০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ফিরোজ মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ ।
বন্ধ ঘর থেকে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় । নিহত আমেনা বেগম ওই এলাকার মৃত ওয়াহেদ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২ টার দিকে আমেনা বেগমের ঘর থেকে ধোয়া বের হতে থাকে । স্থানীয়রা সরকারি পরিষেবা ৯৯৯ এ ফোন করলে পরে পুলিশ ঘরের ভেতরে থেকে লাশ উদ্ধার করে । মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে । এ সময় ঘরের ভেতর থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলতে দেখা যায়। পাশেই নিহতের ছেলে ফিরোজ বসে ছিল ।
স্থানীয়দের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, আমেনা বেগমের ছেলে ফিরোজ ৬ বছর আগে বিদেশ গিয়েছিলেন । গত দেড় মাস আগে তিনি বাড়িতে আসেন । মাদকাসক্ত হওয়ায় পরিবারের সদস্যরা ফিরোজকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠায় । তার আচরণ অস্বাভাবিক হওযায় মাদক নিরাময় কেন্দ্রে থেকে তাকে ছেড়ে দেয়া হয় । সে মায়ের সাথেই ওই ঘরে থাকতো ।
ময়নাতদন্ত চলছে । ময়না তদন্তের পর মৃত্যুর কারণ বুঝতে পারা যাবে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।



