slider

মানিকগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মানিকগঞ্জের জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মানুষসহ সমস্ত প্রাণীকূলেরই বেহাল দশা। এ অবস্থায় বৃষ্টির জন্য মানিকগঞ্জে বিশেষ নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ইস্তিসকার সালাতের আয়োজন করে জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ।

জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন হযরত মাওলানা মহিবুল্লাহ। এসময় ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদেরসহ কয়েকশত মুসল্লি অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম বলেন, মহানবী সা: তৎকালীন সময়ে অনাবৃষ্টি ও খরার সময় সাহাবীদের সাথে নিয়ে খোলা ময়দানে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করতেন। আমরা আমাদের প্রিয় নবীর সা: সুন্নাহকে অনুসরণ করে বৃষ্টির জন্য দুই রাকাত নামাজ আদায় করেছি। মহান আল্লাহ আমাদের নামাজ কবুল করে রহমতের বৃষ্টি দিবেন এমনটাই আমাদের প্রত্যাশা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button