Uncategorized

মানিকগঞ্জে পুষ্টি সপ্তাহের টাকায় করোনায় কর্মহীন ও দু:স্থ্য ৩৮০ ব্যক্তি পেলেন পুষ্টি সমৃদ্ধ খাবার

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহের টাকায় এবার ৩৮০ জন করোনায় কর্মহীন ও দুস্থ্য ব্যক্তি পেলেন পুষ্টি সমৃদ্ধ খাবার । অথচ বিগত সময় গুলোতে ওই কর্মসূচির টাকা ব্যয় হতো গন সচেতনা আর পুষ্টি শিক্ষা বিষয়ক অবহিত সভা করে। কিন্তু মানিকগঞ্জে গরীবের ডাক্তার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান করোনায় কর্মহীনদের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এ পুষ্টিকর খাবার বিতরন কর্মসূচি হাতে নিয়েছেন।
বুধবার ওই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন। স্বাস্থ্যমন্ত্রীর নিজ গ্রাম গড়পাড়া থেকে এই পুষ্টি কর্মসূচির উদ্বোধনের পর তার উপজেলার ১০টি ইউনিয়নের বাড়ী বাড়ী পৌছে দেওয়া হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ,গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এপ্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মোঃ লুৎফর রহমান জানালেন, সারা দেশের মতো মানিকগঞ্জের যখন করোনায় প্রভাবে কর্মহীন হয়ে পরেছে কর্মজীবী ও দুস্থ্য মানুষ। তার ব্যক্তিগত চিন্তা আর উর্ধবতন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমেই এই ধরনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সরকারী বরাদ্ধের সাথে অধিক মাত্রার মানুষের কথা বিচেনা করে নিজেদের পকেট থেকে ভর্তুকি দিয়ে ৩৮০ জন মানুষের মাঝে এই পুষ্টি সমৃদ্ধি খাবার দেওয়া হচ্ছে।
তিনি ব্যক্তিগত ভাবে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের প্রত্যন্ত এলাকার খাদ্য সহায়তা পৌছে দেয়ার কাজে শরীক হয়েছেন। পুষ্টিগুন সমৃদ্ধ খাদ্য সহায়তার মধ্যে ছিলো খাঁটি সরিষার তেল, মুশুরীর ডাউল, চিনি, সেমাইসহ হাত ধোয়ার সাবান ও মাস্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button