Uncategorized
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুরে পানিতে ডুবে রনি শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সমেতপুর গ্রামের বিলের পানি থেকে রনির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। রনি সমেতপুর এলাকার পান্নু শেখের ছেলে।
ঘিওর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নুরুল আলম জানান, বিকেলে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রনি। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রনির মরদেহ উদ্ধার করে।




