Uncategorized

মানিকগঞ্জে নিরাপত্তা প্রযুক্তি সামগ্রীর শোরুম উদ্বোধন

মানিকগঞ্জ প্রথমবারের মতো অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি সামগ্রীর শোরুম ÒSecure You & Your PropertiesÓ এর উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের বেউথা রোডে (এলজিইডি’র পূর্ব পাশে) গতকাল বিকালে এ শোরুম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি আফরোজা খান রিতা। এরপর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শোরুমের স্বত্তাধিকারী মাসুদ পারভেজ, দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ(অব.) ইমতিয়াজ উদ্দিন, বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, নাসির উদ্দিন আহমেদ যাদু, ইকবাল আহমেদ, সাংবাদিক সাব্বির সোহেল, ইউসুফ আলী, ব্যবসায়ী মোঃ পিন্টুসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button