sliderস্থানিয়

মানিকগঞ্জে জব ফেয়ারে  অংশ নেন ২০ শিল্প প্রতিষ্ঠান চাকরির আবেদন ১৫ শত জনের অধিক 

মোঃ শাহ আলম, দৌলতপুর (মানিকগঞ্জ): কারিগরি শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দিতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “জব ফেয়ার ২০২৬”। ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জের আয়োজনে এবং ASSET প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের সহায়তায় এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পদে ১ হাজার ৫ শত আবেদন পড়ে।

গত ২৯ জানুয়ারি মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট সারাদিন ব্যাপি” জব ফেয়ার মেলা”অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক, এনপিআই মানিকগঞ্জের সঞ্চালনায় এবং ইঞ্জিনিয়ার শামসুর রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জের সভাপতিত্বে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়।

জব ফেয়ার ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ শহীদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মহরম আলী, জেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পিজিসিবি’র নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ, সমাজসেবা অফিসার মোস্তফা হাবিব, অগ্রণী ব্যাংকের এজিএম ইমরুল সাগর, এনপিআই মানিকগঞ্জের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য অতিথিরা।

চাকরি মেলায় বিডিজবস ডটকম, আকিজ গ্রুপ, মুন্নু গ্রুপ, বসুন্ধরা গ্রুপসহ মোট ২০টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় প্রায় দেড় হাজার চাকরিপ্রত্যাশী সরাসরি অংশ নিয়ে তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন।

শিল্প প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সিভি যাচাই-বাছাই করে একাধিক প্রার্থীকে চাকরি নিশ্চিতকরণের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন, যা চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করে বেকারত্ব হ্রাসে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর। ভবিষ্যতেও কর্মসংস্থান সৃষ্টিতে এমন আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button