Uncategorized
মানিকগঞ্জে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ সকালে এনটিভি অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্তের পর তা জানা যাবে।
স্থানীয়রা জানান, রাতে ইন্তাজগঞ্জ বাজারে ইব্রাহিম মিয়ার মুদি দোকানের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করার সময় ওই ব্যক্তি পাহারাদারদের হাতে ধরা পড়ে। এরপর স্থানীয় লোকজন এসে তাকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
305
Shares
Share
Tweet Sh




