মানিকগঞ্জে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

সরুপাই,মানিকগঞ্জ : ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, সুস্থ্য দেহে সুস্থ্য মন গড়ার লক্ষ্যে মানিকগঞ্জ সদর থানাধীন সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া কলা ও প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি মাসুদা আক্তার, প্রধান অতিথির আসনগ্রহণ করেন জাগীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামিম আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন নবগ্রাম ইউপি চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস, পুটাইল ইউপি পরিষদেন চেয়ারম্যান মহিদুর রহমান, নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি এ্যাডঃ সাঈদ হাসান, এন ফোর্ডস বাংলাদেশ লিঃ এর ডেপুটি ম্যানেজার মোঃ তাইজুল ইসলাম খান, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ লুৎফর রহমান, নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঘোস্তা দিদার মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম তালুকদার, মাদ্রাসার দাতা সদস্য মোঃ মিজানুর রহমান, চাইল্ড হ্যাভেন আইডিয়াল কে.জি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ টুটুল মিয়া। ক্রীড়া প্রতিযোগীতা পরিচলনা করেন মাদ্রাসার এবতেদায়ী প্রধান মাওলানা হাজী নরুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ বাবুল হোসেন সহ অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সঞ্চালনা করেন মাদ্রাসার সহ সুপার জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ ইউসুফ আলী।




