মানিকগঞ্জে ক্যান্সার রোগীকে আথি’ক সহায়তা দিল এসএসসি-৯৭ ব্যাচ

সোহেল রানা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে এক অসহায় ও আর্ত মানবতার সেবায় লাভিং এসএসসি-৯৭ ব্যাচের পক্ষ থেকে নগদ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে । শনিবার বিকেলে ক্যান্সার রোগী মিজানুর রহমানের হাতে এ নগদ টাকা তুলে দেওয়া হয় ।
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রামের মৃত নয়না আলীর ছেলে ক্যান্সার রোগী মিজানুর রহমান । পেশায় একজন ফল বিক্রেতা । গত দুই বছর আগে তার গলায় ক্যান্সার ধরা পড়ে । আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে । বেকার অসহায় আর্থিক অভাবের কারণে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার । জনপ্রিয় সামাজিক যোগাযোগ গণমাধ্যম ফেসবুকে LOVING SSC-97/ HSC-99 গ্রুপ নামীয় বন্ধুমহল খবর পেয়ে মিজানুরের পাশে গিয়ে দাঁড়ায় । তার হাতে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা তুলে দেয়া হয় ।
ফেসবুক LOVING SSC-97/ HSC-99 গ্রুপের প্রতিনিধিরা জানায়, সামাজিক উন্নয়নে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই ব্যাচ । এটা তাদের ক্যান্সার দ্বিতীয় স্টেজ ছিলো । ইতিমধ্যে গরীব দুঃখি মানুষের জন্য শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মকান্ড করেছে লাভিং এসএসসি ৯৭/এইচ এসসি ৯৯ মানিকগঞ্জ জেলা ব্যাচ ।
ক্যান্সার রোগী মিজানুরকে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান, দেওয়ান আবদুল হান্নান, এডভোকেট আওলাদ হোসেন, দেওয়ান মাহমুদুর রশিদ ওয়াশিম, এডভোকেট রফিকুল ইসলাম রঞ্জু ও মোহাম্মদ রাশেদুল হাসান মোহর প্রমুখ ।!



