Uncategorized
মানিকগঞ্জে কেমিকেল দিয়ে পাকানো ৫ হাজার কলা ধ্বংস

সংবাদদাতা, সাটুরিয়া : সাটুরিয়ায় কেমিকেল দিয়ে পাকানো ৫ হাজার কলা ধ্বংস এবং দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় শনিবার সকালে জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে এই অভিযান চালায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খুনিরটেক বাজারে কলা ব্যবসায়ী সাগর হোসেন ও আইয়ুব আলীর আড়তে কেমিকেলসহ কেমিকেল মেশানো কাঁচা ও পাকা কলা পাওয়া যায়। মানবদেহের জন্য অত্যন্ত বিপদজনক হওয়ায় তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানাসহ তাদের ৫ হাজার কলা জব্দ করে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় কেমিকেলও জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফার ইয়াসমিন ঝর্ণা ও মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।




