মানিকগঞ্জে কবি নজরুল সাহিত্য সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “বল বীর চির উন্নত শির” আজ মানিকগঞ্জ জাদুঘরের উদ্যোগে বান্দুটিয়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আগামী ১,২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কবি নজরুল সাহিত্য সম্মেলনের উপকমিটির এক জুরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মো.আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো। আরও অংশগ্রহণ করেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠক মো.আওলাদ হোসেন, ডাঃ ভজন কৃষ্ণ বনিক, সামছুল আলম, জেবা সকিনা, কবি আজিজুর নাহার, কামাল আহমেদ কমল, মো.আওলাদ হোসেন, ড.মহিউদ্দিন জাহাঙ্গীর, ইকবাল খান, মো.নজরুল ইসলাম প্রমুখ।
সভায় অনুষ্ঠান পরিচালনায় সাতটি উপকমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন সংগীতজ্ঞ ফাতেমাতুজ যোহরা, ফেরদৌস আরা, সাহীন সামাদ, ইয়াসমিন মুশতারী এবং কবির নাতনী খিলখিল কাজীসহ জাতীয় পর্যায়ের আরও শিল্পীবৃন্দ। জাতীয় পর্যায়ের এতগুলো বরেন্য শিল্পী একসঙ্গে থাকায় মানিকগঞ্জবাসী গর্বিত।
সংগত কারণেই মানিকগঞ্জের জন্য এটা হবে অত্যন্ত গৌরবের বিষয় এই অনুষঠান আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।




