Uncategorized

মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে তরুনীর মৃত্য

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৮ বছরের এক নারী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ১৪জন।
আজ (শনিবার) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টজেনারেল হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ঢাকার ধামরাই উপজেলার জালসা গ্রামের ওই নারী (আমেনা খাতুন, পিতা-জালাল উদ্দিন) শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় মানিকঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে
তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। তিনি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে দুপুর ১২টার দিকে তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতেই
তাঁর মৃত্যু হয়। রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা ‘ এনিয়ে জেলায় উপসর্গ নিয়ে মারা গেলেন ১৪জন। নিহতদের মধ্যে ৯জন পুরুষ, ৪ জন নারী ও ১জন কিশোর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩জন। এদের মধ্যে দুই জন সিংগাইর উপজেলায় এবং অন্যজন হরিরামপুর উপজেলায়।
এদিকে, শুক্রবার মানিকগঞ্জে নতুন করে ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৮৫ জন। এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
সিভিল সার্জনতিনি বলেন, ‘গত ২ ও ৩ জুন মানিকগঞ্জ থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছিল। সেই ২৫৭টির রিপোর্ট আজ পাওয়া গেছে। এতে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২৮জন, সাটুরিয়া উপজেলায় ২৪জন, শিবালয় উপজেলায় ১৩ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর উপজেলায় ৭ জন, হরিরামপুর উপজেলায় ৬জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ২জন।
তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট তিন হাজার ১৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে দুই হাজার ৭৬৪টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেলো ২৮৫জনের দেহে। আক্রান্তদের মধ্যে ১৮জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ২০৩ জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। ‘

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button