Uncategorized
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের কাছে গাড়ি চাপা পড়ে ১ শিশু নিহত
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে পাজেরো জিপ চাপায় সেলিম মিয়া (৫)নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঘরী এলাকায় পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার লাভলু মিয়ার ছেলে।
এ ঘটনায় স্থানীয় জনতা এক ঘন্টা ওই সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।য়।



