slider

মাধবপুর ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : বাঙালি জাতির জীবনে আজএক গৌরবোজ্জ্বল দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে পুরো জাতি। সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গলবার ২১ ফেব্রুয়ারীর প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনার চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ মিনার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল নাজিমের নেতৃত্বে সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা সন্তোষ কুমার পাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিলাদ ভুঁইয়া, রাশরন্জন আচার্য্য রবিন, সহকারী শিক্ষক মিঠুন রায়, সহ শিক্ষার্থীগণ এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে সাংবাদিক বৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলীতে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button