slider

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি সহ গ্রেফতার করা হয়।

শনিবার ১১ ফেব্রুয়ারী সকাল ০৬:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনিক চন্দ্র দেব সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া উপজেলার শাহাজাহান ইউনিয়নের নোয়াপাড়া থেকে শাহপুরগামী রাস্তার রতনপুর ব্রীজের দক্ষিণ দিকে আবুল হোসেনের স-মিলের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ সোহাগ মিয়া(২৫), পিতা-মনু মিয়া, সাং-মধ্য বেজুড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে ৫৬ (চাপান্ন) কেজি গাঁজাসহ মাদক কারবারীর ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা সহ গ্রেফতার করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button