slider

মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ ঝড়ল পথচারীর

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মিন্নত আলী (৪৫) নামের এক পথচারী নিহত।

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিন্নত আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আকতার মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১৮৬) ব্রিজে দাঁড়ানো অবস্থায় মিন্নত আলীকে ধাক্কা দিয়ে ব্রিজের রেলিংয়ের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিন্নত আলীর মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পেট্রল টিমের এসআই খন্দকার বাবুল ইসলাম বলেন, পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button