
নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০২২-২৩ সালে উপজেলায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে আর্থিক অনুদান, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক।
শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এনামূল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল শিক্ষা মন্ত্রনালয়ের পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,পিবিজিএসআই প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তা প্রফেসর আবু জাফর মো.সেলিম,সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো.রেজাউল শামীম।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃতি শিক্ষার্থীর অভিভাবক সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.খলিলুর রহমান,চর জামালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মাহফুজুর রহমান প্রমুখ। এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, শিক্ষার্থীদের অভিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে ওই সেশনের সর্বোচ্চ নাম্বার (জিপিএ-৫) প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান,ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি সহকারি কমিশনার(ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, এ ধরনের স্বীকৃতির ফলে উপজেলাব্যাপী শিক্ষারর্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে।




