slider

মাধবপুরে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার

ত্রিপুরারী দেবনাথ তিপু,মাধবপুর : একটি অনলাইন পোর্টালের কথিত এক সাংবাদিককে ১৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল।

সোমবার (৬ মার্চ) সকালে হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর এলাকার কথিত সাংবাদিক মোঃ সামসুল হক উজ্জ্বল এর নিজ ঘরের শয়ন কক্ষে পলি প্যাকেটে ভেতর লুকিয়ে রাখা একশত আশি পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, কথিত সাংবাদিকের নাম মোঃ সামসুল হক উজ্জ্বল (৩৫)। সে ইয়াবা বিক্রয় চক্রের ডিলার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে সাংবাদিক পরিচয়কে রক্ষাকবচ হিসেবে ব্যবহার করে আসছে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button