Uncategorized

মাদক মামলায় জেলে থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজাকে সাময়িক বহিস্কার

মানিকগঞ্জ প্রতিনিধি : মাদক মামলায় জেলে অন্তরীণ থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে অবশেষে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বুধবার ১২আগষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্তে সংগঠনের নীতি আদর্শ বর্হিভুত কাজে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলথেকে তাকে সাময়িক বহিস্কার করা হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখন ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা কমিটির সহ সম্পাদক হামজা খাকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।
সর্বশেষ গত ৯ আগষ্ট রাতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন। দন্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।
এরআগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটার্স দেওয়ায় অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান।
শনিবার (৮ আগষ্ট) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। পরে তার কার্যালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬(১) এর সারনীর ৩২(ক) ধারা মোতাবেক ওই ছাত্রলীগ নেতাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এসব অভিযোগের কারনে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button