খেলা

মাঠে এ কী করল অস্ট্রেলিয়া! সমালোচনার ঝড়

অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো দিন। অখেলোয়াড়োচিত আচরণের অভিযোগ নিয়ে এমননিতেই উত্তপ্ত দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার চলতি টেস্ট সিরিজ। এরই মধ্যে বল বিকৃতির বিস্ফোরক স্বীকারোক্তি অসি অধিনায়ক স্টিভেন স্মিথের। নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিন ক্যামেরুন ব্যানক্রফটের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। পকেট থেকে হলুদ কোনো জিনিস বের করে তা দিয়ে ঘষে বলটি চকচকে করতে দেখা যায় ব্যানক্রফটকে। তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনে আইসিসি।
খেলা শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক স্মিথ স্পষ্ট বলেন, বল বিকৃত করাটা তাদের রণকৌশলে ছিল। লিডারশিপ গ্রুপও বিষয়টি পুরোপুরি জানত। যদিও এর পরেও অধিনায়কত্ব ছাড়বেন না বলে জানিয়েছেন তিনি।
স্মিথের এই স্বীকারোক্তিতে ক্রিকেটের প্রতি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে উঠেছে। স্বয়ং অধিনায়কই যদি এমন ঘৃণ্য কাজে যুক্ত থাকেন তবে খেলার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়াবে? সমালোচনার ঝড় বিশ্বজুড়ে।

ব্যানক্রফটের সাথে কথা বলছেন আম্পায়ার

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ৪৩ তম ওভারে ঘটনাটি ঘটে। বল নিয়ে সন্দেহজনক কিছু একটা করতে দেখা যায় ব্যানক্রফ্টকে। ভিডিও ফুটেজে ব্যানক্রফ্টকে ট্রাউজারে বল ঘষতে দেখা যায়। বলের একটা দিক চকচকে রাখতে বোলাররা এটা করে থাকেন।
কিন্তু দ্বিতীয় ভিডিও ফুটেজ সবার চোখ কপালে তুলে দেয়। ওই ফুটেজে অসি ফিল্ডারকে পকেট থেকে একটা হলুদ রঙের চিপের মতো জিনিস বের করতে দেখা যায়। দুই ফিল্ড আম্পায়ার নাইজেল লঙ এবং রিচার্জ ইলিংওয়ার্থ বিষয়টি দেখে ব্যানক্রফ্টের সাথে কথা বলেন। আম্পায়াররা অবশ্য বল বদল করেননি।
আম্পায়ারদের হস্তক্ষেপের আগেই প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসি ড্রেসিংরুমে ঘটনাটি দেখে দলের সহ খেলোয়াড়দের জানান।
দিনের শেষে ব্যানক্রফ্ট বলেন, ‘আমার বিরুদ্ধে আম্পায়াররা বলের অবস্থা পরিবর্তনের অভিযোগ এনেছেন। জানি এই ঘটনার জন্য আমাকে চিরকাল বদনামের ভাগী হয়ে থাকতে হবে। তবু ঘটনার দায়িত্ব এড়াতে পারি না। তাই আপনাদের সামনে এলাম।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button