Uncategorized

মাছ চুরির মামলায় ট্রাকমালিক তিনদিনের রিমান্ডে

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাকভর্তি মাছ চুরির মামলায় ট্রাক মালিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাাসানের আদালত ট্রাকমালিক শফিকুুলের তিন ুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, চাঁপাই নবাবগন্জ জেলার শিবগন উপজেলার বেলাদুুল গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাকিব ঢাকায় মাছ পাঠানোর জন্য গত ১৩ ডিসেম্বর রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শফিকুল ইসলামের ট্রাকটি ভাড়া করে । সাড়ে ৩ লাখ টাকার মাছ ভর্তি ট্রাকটি রাত ৯টার দিকে নাটোরের বড়াইগ্রামের রাথুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটর সাইকেল যোগে দুজন ট্রাকের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ড্রাইভার ও ম্যানেজার আব্দুর রহমানকে বেধে ফেলে। তারপর তাদের সড়কের পাশে ফেলে ট্রাকটি নিয়ে চলে যায়।
পরের দিন ১৪ ডিসেম্বর মাছ ব্যবসায়ী আব্দুর রাকিব বড়াইগ্রাম থানায় ট্রাক মালিক শফিকুল ইসলাম আসামী করে মামলা দায়ের করে । ১৮ ডিসেম্বর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাক মালিক শফিকুলকে গ্রেফতার করে তানোর থানা পুলিশ। পর দিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে তোলে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রোববার থেকেই বড়াইগ্রাম থানায় তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button