
মহাসড়কে চাঁদাবাজিতে রাজনৈতিক, প্রশাসন ও পুলিশের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন মহাসড়কে চাঁদাবাজি হচ্ছে। এর সঙ্গে একটি সিন্ডিকেট জড়িত আছে। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
আজ শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনকালে সেতুমন্ত্রী এই মন্তব্য করেন।
আগামী সংসদ নির্বাচনে জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নেই তাঁরা আওয়ামী লীগের পক্ষ থেকে মনোয়ন পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।




