গোবিন্দগঞ্জে অভিযানের পরও নির্বিচারে চলছে অবৈধ ভূগর্ভস্থ বালু উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযানের পরেও থেমে নেই অবৈধ বালু উত্তোলন। নির্বিচারে অবৈধ ভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনে বিলিন হচ্ছে বাড়ী,ঘর ফসলীজমি।
উপজেলার তালুককানুপুর,শালমারা, সাপমারা,গুমানীগঞ্জ, ফুলবাড়ী,রাখালবুরুজ, শিবপুর, হরিরামপুর, দরবস্ত, মহিমাগঞ্জ, কাটাবাড়ী ইউনিয়নসহ বিভিন্ন স্থানের অন্তত ৫০টি স্পটে বালু দস্যূরা যত্রতত্র নদী,খাল, বিল থেকে দিনে-রাতে ড্রেজার ও স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন, ফলে এসব এলাকায় বাড়ী,ঘর ফসলীজমি ডেবে গিয়ে ফাটল ও নদী গর্ভে বিলিন হচ্ছে।
অপরদিকে ছোট ছোট রাস্তায় জাম ট্রাক-ট্রাক্টর, ট্রলি দিয়ে অনাবরত বালু আনা-নেয়া করায় রাস্তা-ঘাট নষ্ট হচ্ছে। আর বালু মহল না থাকায় কোটি- কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী প্রশাসনের কাছে অভিযোগ দিওে বন্ধ হচ্ছে না এসব স্থানের বালু উত্তোলন।কিছু স্থানে অভিযান পরিচালনা হলেও দু-চার দিন পরেই ফের বালু উত্তোলন চলছে। এখন যেসব স্যালো বা ড্রেজার দিয়ে বালু উত্তোলন হচ্ছে তাদের নামে বা তাদের স্পটে প্রশাসন অভিযান পরিচালনাও করেনি। এসব স্পটের বিষয়ে দীর্ঘ দিন যাবত ইউনিয়ন ভূমি সহকারীরা অবগত আছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন বলেন, যেসব স্থানে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে, তাদেরকে ইউনিয়ন ভূমি সহকারীদের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন কারীদের নোটিশ দেয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামকৃষ্ণ বর্মন বলেন, বালু দস্যূদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।এছাড়াও নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার দাখিল করা হয়েছে।বালুদস্যূ দের আইনের আওতায় আনা হবে।




