sliderস্থানিয়

মরহুম খলিলুর রহমান ছিলেন বিএনপির জন্যেএকজন নিবেদিত প্রাণ

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম খলিলুর রহমান ছিলেন বিএনপির জন্য নিবেদিত প্রাণ একজন নেতা। সাংগঠনিক দক্ষতাপূর্ণ একজন নেতা। তার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন দক্ষ নেতাকে। সাবেক এমপি মাহমুদূল হক রুবেল শুক্রবার সন্ধায় নলকুড়া ইউনিয়ন পরিষদ ভবন মাঠে মরহুম নেতার স্বরণে এক শোক সভায় প্রধান অতিথির ভাষনদান কালে এসব কথা বলেন। সভায় সভাপত্বি করেন ওই ইউনিয়নের বিএনপি নেতা হামিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ. শাহজাহান আকন্দ, যুগ্ন আহবায়ক যথাক্রমে মো.আব্দুল মান্নান ও মো. লুৎফর রহমান।

প্রধান অতিথির ভাষনে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল আরো বলেন, এমন একজন নেতাকে হারিয়ে আমরা যেমন শুন্যতায় ভূগছি। তেমনি তার পরিবার হারিয়েছে একজন উপযুক্ত গার্জিয়ানকে। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button