Uncategorized

মন্ট্রিয়লে সৈয়দ শামসুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

প্রয়াত কবি সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে গত শনিবার মন্ট্রিয়লে এক স্মরণসভা আয়োজন করে বাংলাদেশ রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম অব মন্ট্রিয়ল। ছবি : সংগৃহীত
‘নূরলদীনের সারাজীবন’খ্যাত কাব্যনাট্যের লেখক সদ্যপ্রয়াত সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে গত শনিবার মন্ট্রিয়লে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরাম অব মন্ট্রিয়ল এর আয়োজন করে।
বাংলা ভাষা সাহিত্যের বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানাতে মন্ট্রিয়লের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন লেখকের পাঠক, অনুরাগী ও ভক্তরা।
বাংলাদেশ রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরামের সভাপতি সাংবাদিক রুমু ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভার শুরুতেই কবির আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রয়াত সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া, কানাডা-বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া, মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, ভিএজিবির সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের গবেষক তাজুল মোহাম্মদ, ফ্রেঞ্চ স্কুল বোর্ডের কমিশনার খোকন মনিরুজ্জামান, সাংবাদিক মামুনুর রশীদ, লেখক বিদ্যুৎ ভৌমিক, বাম নেতা দিলীপ কর্মকার, তৈয়মুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াহিয়া আহমেদ, আবৃত্তিকার আবুল জাকের, সাংবাদিক কাজী আলম বাবু, সাংবাদিক তানভীর ইউসুফ রনী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button