বিজ্ঞান ও প্রযুক্তিশিরোনাম

মধ্যরাতে বন্ধ হলো ২০ লাখ সিম

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৫টির অধিক নিবন্ধিত থাকা মোবাইল সিমগুলো শুক্রবার রাত থেকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক জাকির হেসেন খান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়, একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৫টির বেশি নিবন্ধন করা হয়েছে এমন সিমের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৯২৭টি। এগুলো রাত ১২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ‘নিরাপদে মোবাইল সিম ব্যবহারে এ প্রচেষ্টা আরও গ্রাহক বান্ধব হবে এবং এ খাত অধিকতর সুশৃঙ্খল হবে। আশা করছি এর ফলে জনসাধারণ নির্বিঘ্নে উন্নত টেলিযোগাযোগ সেবা গ্রহণ করতে পারবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button